Sylhet Today 24 PRINT

শান্তিতে নোবেল পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প!

সিলেটটুডে ডেস্ক |  ০৫ মার্চ, ২০১৬

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পও। পুরষ্কার প্রত্যাশীদের মনোনয়নের তালিকায় নাম উঠেছে তারও, যদিও এ নিয়ে চলছে নামামুখি বিতর্ক।  এ তালিকায় আরো রয়েছেন ৩৭৬ জন।

২০১৬ সালের এ তালিকার প্রথম দিকে রয়েছেন অ্যাঙ্গোলা মেরকেল, পোপ ফ্রান্সিস, শরণার্থীদের সাহায্যকারী গ্রিক দ্বীপের বাসিন্দা, মার্কিন অভিনেত্রী এবং কর্মী সুসান সারানদোনের নাম

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে ট্রাম্প কীভাবে এ তালিকায় মনোনীত হলেন- তা নিয়ে বেশ বিতর্কও চলছে। কেননা শরণার্থী ইস্যু, মুসলমানদের ইউরোপে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞা জারিসহ বেশ কিছু ইস্যু নিয়ে তীব্র মন্তব্য করায় ইতিমধ্যে  তাকে নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

শান্তিতে নোবেল প্রত্যাশীদের মনোনয়নের তালিকায় এবার ২২৮ ব্যক্তি এবং ১৪৮টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছেন। অক্টোবরের ৭ তারিখে এ  তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নোবেল ইন্সটিটিউট।

এ বছর কে বা কারা বিজয়ী হবেন সে সম্পর্কে সোমবার এক বৈঠকে অংশ নিয়েছেন নোবেল কমিটির পাঁচ সদস্য ও নোবেল ইন্সটিটিউটের প্রধান ওলাভ জলস্টাড।

তিনি বলেন, "আমরা পৃথিবীতে বাস করি। এখানে বহু বিবাদ রয়েছে। এখানে ভালো দিকে যাওয়ার মতো বেশ কিছু প্রক্রিয়া রয়েছে। পরিষ্কারভাবে এটা কাউকে মনোনীত করতে নিজের অধিকার প্রয়োগে অনেক মানুষকে অনুপ্রাণিত করে। সবকিছু যাচাই বাছাই করেই আমরা সিদ্ধান্ত নেব।" 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.