সিলেটটুডে ডেস্ক | ০৫ মার্চ, ২০১৬
রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- মোহাম্মদ আলী, মো. নূর, এরশাদ আলী, আবুল হোসেন ও সোহেল।
এ দুর্ঘটনায় আরো ১৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ওলাইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।