Sylhet Today 24 PRINT

নারী দিবসে মাকে গণধর্ষন, কোল থেকে পড়ে শিশু নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৬

আন্তর্জাতিক নারীদিবসেই ভারতে নির্ভয়াকাণ্ডের পুনরাবৃত্তি। মায়ের কোলে মাত্র ১৪ দিনের শিশু। তাও ধর্ষকদের লিপ্সা থেকে নিস্তার পেলেন না সেই মা। বাসের মধ্যেই চালক ও কন্ডাক্টরের হাতে ধর্ষিতা হতে হয় তাঁকে। আর সেইসময় কোল থেকে পড়ে মৃত্যু হয়েছে সদ্যোজাতর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরেলিতে।

রামপুর যাওয়ার গাড়ি ছাড়বে একটু পড়েই। চালক ও কন্ডাক্টরের কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েই বাসে উঠে পড়েন ২৮ বছরের ওই যুবতি। সঙ্গে দুই শিশুসন্তান। এরমধ্যে ছোটোটির বয়স মাত্র ১৪ দিন। রাত হয়ে যাওয়ায় বাসে আর কোনও যাত্রীও ছিল না। বাস চলতে শুরু করে। একটু পড়েই চালক ও কন্ডাক্টরের লালসার শিকার হতে হয় তাঁকে। ধস্তাধস্তির সময় কোল থেকে পড়ে যায় শিশুটি। সঙ্গেসঙ্গেই মৃত্যু হয় তার। নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে সদ্যোজাতর দেহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.