Sylhet Today 24 PRINT

প্যারিস হামলার ‘মূল হোতা’ সালেহ বেলজিয়ামে গ্রেপ্তার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ মার্চ, ২০১৬

ফ্রান্সের প্যারিসে জঙ্গি হামলার মূল হোতা সালেহ আব্দুস সালেমকে বেলজিয়াম থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক পুলিশি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবিসি, রয়টার্স ও সিএনএনের সূত্রে জানা গেছে।

গত ৯ নভেম্বরে  উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর  হামলায় প্যারিসে ১৩০ জন মানুষ নিহত হন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.