Sylhet Today 24 PRINT

হোমওয়ার্ক না করায় ছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক!

ওয়েব ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৬

হোমওয়ার্ক করে আনেনি বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ করে শাস্তি দিলেন শিক্ষক! বর্বরতম এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলার কুরসা গ্রামে। 

পুলিশ জানিয়েছে, গত ২৩ মার্চ দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি হোমওয়ার্ক না করেই স্কুলে যায়। অভিযোগ, তখন শিক্ষক তাকে স্কুলের পিছনের চত্বরে নিল ডাউন হয়ে বসার নির্দেশ দেন।

এর কিছুক্ষণ পরে শিক্ষক সেখানে গিয়ে ছাত্রীটিকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার হুমকিও দেন। সন্ধে ৬টা নাগাদ ছাত্রীটি বাড়িতে ফিরে তার বাবা-মাকে দেখতে না পেয়ে ঘরে ঢুকে শুয়ে পড়ে। পরে শিশুটির মা ফিরে এসে মেয়েকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে শিশুটির বাবা-মা। গ্রেফতার করা হয়ে শিক্ষককে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.