Sylhet Today 24 PRINT

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৬

চীনের পূর্বাঞ্চলের শানতুং প্রদেশে একটি নৈশ কোচের সঙ্গে দু’টি ট্রাকের সংঘর্ষে নিহত ৮ এবং অন্তত ১৭ জন আহত হয়েছেন।

শনিবার (০৯ এপ্রিল) দেশটির স্থানীয় সময় সকালে উপকূলীয় শহর কিংডাওয়ের প্রধান সড়কে দুর্ঘটনাটি ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.