Sylhet Today 24 PRINT

বাগদাদে মসজিদে বোমা হামলা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক |  ২৩ এপ্রিল, ২০১৬

ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

শুক্রবার (২২ এপ্রিল) বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-রাদবানিয়া জেলার শিয়া মসজিদটিতে জুমার নামাজের পর এ হামলা চালানো হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, জুমার নামাজের ঠিক পরপরই আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় এক হামলাকারী।

তৎক্ষণাৎ এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে, বেশ ক’দিন ধরে বাগদাদের শিয়া অধ্যুষিত উত্তর ও পশ্চিমের এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.