Sylhet Today 24 PRINT

কলকাতায় শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট

আন্তর্জাতিক ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৬

পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে। এ দফায় তিনটি জেলায় মোট ৫৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে।

শনিবার (৩০ এপ্রিল) ভারতীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকেই বুথগুলোর সামনে লম্বা লাইন চোখে পড়েছে। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ২০ শতাংশ। 

নির্বাচনে মোট ১ দশমিক ২ কোটি ভোটার ভোট দিয়ে ৩২৯ জন প্রার্থীর মধ্যে ৫৩ জনকে নির্বাচিত করবেন। দু’একটি ঘটনা ছাড়া মোটামোটি শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট।

কলকাতা ছাড়াও দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলী জেলায় ভোটগ্রহণ চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.