Sylhet Today 24 PRINT

স্বর্গীয়দূত ভেবে \'সেক্স টয়\' নিয়ে তুলকালাম!

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মে, ২০১৬

স্বর্গীয়দূত ভেবে একটি 'সেক্স টয়' নিয়ে রীতিমতো মেতে উঠেছিল গ্রামবাসী। বেশকিছু দিন ধরে ভক্তি-শ্রদ্ধা করার পর জানা গেল স্বর্গ থেকে নয় বরং মানুষসৃষ্ট ওই পুতুলটি ভেসে এসেছে সমুদ্র পথে।

মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার পুলিশ দূরবর্তী একটি গ্রাম থেকে ওই পুতুলটিকে জব্দ করেছে। গ্রামবাসী যেটিকে স্বর্গীয়দূত ভেবে ভুল করছিল। এটি ঘিরে চলছিল তুলকালাম কাণ্ড।

মার্চ মাসের শুরুর দিকে দেশটির সুয়েলশি প্রদেশের ব্যাংগাই দ্বীপের নির্কটবর্তী এলাকায় স্থানীয় একজন জেলে মাছ ধরতে গিয়ে পুতুলটি সমুদ্র থেকে বাড়িতে নিয়ে আসেন। এরপর এর পূর্জা-অর্চনা করতে শুরু করেন তার পরিবারের সদস্যরা।

স্বর্গীয়দূত ভেবে পূজা করা ওই পুতুলটির ছবি খুব দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে এ নিয়ে তদন্তে নামে পুলিশ। এক পর্যায়ে বেরিয়ে আসে আসল সত্যটা। পুলিশ জানতে পারে, যে পুতুলটিকে নিয়ে এত হুলস্থূল তা আসলে একটি 'সেক্স টয়'।

ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা ডেটিক জানায়, পুতুলটি উদ্ধারের পরই এর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে হিজাব পরিহিত অবস্থায় দেখা যায় ওই 'সেক্স টয়'টিকে।

বিবিসি বলছে, ইন্দোনেশিয়ার যে অঞ্চলে ওই পুতুলটি নিয়ে এত কাণ্ড ঘটেছে ওই অঞ্চলের মানুষের মধ্যে অতিপ্রাকৃত বিষয় নিয়ে এখনও ভ্রান্ত ধারণা রয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান হেরু প্রেমুকারনো জানিয়েছেন, এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ওই পুতুলটি ঝড়ে ভেসে এসেছিল বলেই মনে করা হচ্ছে।

এএফপিকে তিনি বলেন, যে গ্রামে এই ঘটনা ঘটেছে সেখানে এখনও পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছায়নি। এছাড়া সেক্স টয় বিষয়টি নিয়েও ধারণা নেই তাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.