Sylhet Today 24 PRINT

ভারতের কেরালায় আবারও গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৪ মে, ২০১৬

সম্প্রতি ভারতের কেরালা রাজ্যে আইনের এক ছাত্রী নৃশংসভাবে ধর্ষণ ও খুন হওয়ার ছয়দিন বাদে গণধর্ষণের শিকার হয়েছেন নার্সিংয়ের এক ছাত্রী। 

বুধবার (০৪ মে) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, মঙ্গলবার (০৩ মে) কেরলের রাজধানী থিরুভান্থাপুরমে বন্ধুর সহযোগিতায় ধর্ষণের শিকার হয়েছেন ওই ছাত্রী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়,ওই ছাত্রী ধর্ষকদের মধ্যে দুইজনকে চিনতে পেরেছেন। এছাড়া রাজ্যের প্রশাসন এ ঘটনায় সর্বোচ্চ তদন্তের আশ্বাস দিয়েছে।

এদিকে কেরালায় আইনের ছাত্রীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজ্য জুড়ে তুমুল প্রতিবাদ শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবারের এ ধর্ষণের ঘটনা এই প্রতিবাদকে আরও বেগবান করবে এবং আসন্ন নির্বাচনেও এর কিছুটা প্রভাব পড়বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.