Sylhet Today 24 PRINT

মেক্সিকোয় ৫.৭ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০১৬

মধ্য আমেরিকার দেশ মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫.৭ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় শনিবার (০৭ মে) সকাল ৬টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল স্যান প্যাট্রিসিয়ো থেকে ১১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূ-পৃষ্ঠ থেকে ১৩.৩ কিলোমিটার গভীরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.