Sylhet Today 24 PRINT

হিমাচল প্রদেশে বাস খাদে পড়ে প্রাণ গেল ৯ জনের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৮ মে, ২০১৬

প্রতীকী ছবি

ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস পাহাড়ের খাদে পড়ে ৯ জন নিহত এবং কমপক্ষে ৩৬ জন আহত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে , শনিবার দিবাগত রাতে হিমাচল প্রদেশের মান্দি জেলায় একটি বাস রেকং পিও এলাকা থেকে ধর্মশালার দিকে যাচ্ছিল। ধর্মশালা থেকে থেকে ২শ কিলোমিটার দূরে জগিন্দরনগরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।

ওই দুর্ঘটনায় আহতদের কংগ্রা জেলার রাজেন্দ্র প্রসাদ গভ. মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.