Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের শিকাগোতে গুলিবিদ্ধ ৪

আন্তর্জাতিক ডেস্ক |  ১২ মে, ২০১৬

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের দক্ষিণে পার্ক ম্যানর এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক নারীসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১১ মে) স্থানীয় সময় রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়। 

এ গুলির ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি। তবে এদের মধ্যে ৩২ বছর বয়সী এক নারী মাথায়, ২০ বছর বয়সী এক তরুণ বুকে, অপর এক তরুণ বাহু ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন। অপর একব্যক্তিও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। 

তবে প্রাথমিকভাবে এই হামলার কারণ জানা যায়নি।

আহত চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.