Sylhet Today 24 PRINT

বাবা, ছেলের স্নানের এই ছবিই এখন ফেসবুকে ভাইরাল

অনলাইন ডেস্ক |  ১৭ মে, ২০১৬

ফেসবুকে ৩১,৭০০টা শেয়ার হয়েছিল ছবিটা। কিন্তু সেই ছবিই সরিয়ে দিল ফেসবুক? তবে তাতে দমে যাননি মহিলা। দ্বিতীয় বার পোস্ট করেন এরই ছবি। আর এ বার সঙ্গে নিজের দৃপ্ত বক্তব্য। এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কী ছিল সেই ছবিতে? দেখা যাচ্ছে, বাবার কোলে স্নান করছে শিশু। ছবিতে দৃশ্যমান বাবার নগ্ন দুটি পা। কোলে নিশ্চিন্তে বসে রয়েছে সন্তান। ফেসবুকের মতে ছবিটি অশ্লীল।  তাই তারা ছবি সরিয়ে দেন।

এরপর হিথার হুইটেন পোস্ট করেন, ‘‘ছেলে ফক্স সালমোনেল্লা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। জ্বর কিছুতেই কমছিল না। তখন আমার স্বামী ওকে নিয়ে শাওয়ারের তলায় বসে পড়েন। আমার কাছে তা ছিল অপূর্ব এক দৃশ্য। সেই ছবিই আমি তুলে ফেসবুকে পোস্ট করি। কিন্তু ফেসবুক ছবির নান্দনিকতাটাই ধরতে পারেনি।’’ 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.