Sylhet Today 24 PRINT

আফগানিস্তানে মাইন বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক |  ২৪ মে, ২০১৬

ফগানিস্তানে সড়কের পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন।

মঙ্গলবার (২৪ মে) এ ঘটনা ঘটে। 

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির দামান ও শাহ ওয়ালিকত জেলার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। সড়কের পাশে পেতে রাখা মাইনে যাত্রীবাহী একটি গাড়ির চাকা আঘাত হানলে বিধ্বস্ত হয় গাড়িটি।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.