Sylhet Today 24 PRINT

ভিয়েতনামে রাস্তার পাশের রেস্তোরায় খাবার খেলেন ওবামা

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০১৬

ভিয়েতনামের হ্যানয়ের রাস্তার পাশের এক রেস্তোরাঁয় মাত্র ছয় ডলার দামের খাবার খেয়েছেন বিশ্বের অন্যতম প্রতাপশালী ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকার বিখ্যাত রাঁধুনী অ্যান্থনি বোর্দাইন সঙ্গে টুলে বসে সেই খাবার খান ওবামা।

মূলত ৩২ বছরের নিষেধাজ্ঞার প্রসঙ্গ আড়ালে চলে যায় ওবামার ৬ ডলারের এই খাদ্য গ্রহণের আলোচনায়। ঘটনাটা এমন সময় ঘটে; যখন সফরের তৃতীয় ও শেষদিনে ছিলো স্থানীয় নাগরিক নেতৃবৃন্দের সাথে তার বৈঠক ছিলো।

বৈঠকে ভিয়েতনামের রাজনৈতিক স্বাধীনতা বিষয়ে যুক্তরাষ্ট্র সচেতন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে অনেক নাগরিক নেতাই দেখা করতে পারেন নি ওবামার সঙ্গে। সরকারের বাধায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলেও জানান বিক্ষুব্ধ নাগরিক নেতারা।

সোমবার অস্ত্র বিক্রিতে ভিয়েতনামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্র। ভিয়েতনামে ৩ দিনের সফর শেষে ২ দিনের সফরে জাপান যাবেন ওবামা। সেখানে জি-সেভেন শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.