Sylhet Today 24 PRINT

ওয়াশিংটনে হিলারি ক্লিনটনের জয়

আন্তর্জাতিক ডেস্ক |  ২৫ মে, ২০১৬

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন রাজ্যের প্রাইমারিতে দুরন্ত জয় পেয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থিতার দৌড়ে এগিয়ে থাকা হিলারি ক্লিনটন।

মঙ্গলবার (২৪ মে) অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই প্রাইমারিতে ডেমোক্র্যাট প্রার্থী বার্নি স্যান্ডার্সকে হারিয়ে তিনি এ জয় পান।

গত মঙ্গলবার (১৭ মে) ওরিগন ও কেনটাকিতে অনুষ্ঠিত দু’টি রাজ্যের প্রাইমারিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যদিয়ে পৃথকভাবে জয় পান বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটন। ওইদিন ওরিগন রাজ্যের প্রাইমারিতে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রার্থী স্যান্ডার্স এবং কেনটাকি রাজ্যে হিলারি জয়ী হন। 

এদিকে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিপাবলিকান দলের বিতর্কিত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেও জয়ী ঘোষণা করা হয়েছে।

এর আগে ইন্ডিয়ানা রাজ্যের প্রাইমারিতে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বড় জয়ের ফলে একই দলের প্রার্থিতার দৌড়ে থাকা টেড ক্রুজ ও জন ক্যাসিচ নিজেদের নাম প্রত্যাহার করে নেন। তারপর থেকে ফাঁকা মাঠে গোল দিতে ব্যস্ত রিপাবলিকান দলের একমাত্র প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.