Sylhet Today 24 PRINT

হরেক রকম শর্ত নিয়ে বোনের জন্য পাত্র খুঁজছেন কিম

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২৬ মে, ২০১৬

বোনের বিয়ে দেয়ার জন্য ছেলে খুঁজছেন কিম জং উন। তার জন্য নাকি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন তিনি।

তবে তার বোনের স্বামী হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। সেগুলো পূরণ করতে পারলে তবেই বিয়ে দেয়া হবে।

কোরিয়ার ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান কিম জং উনের এ অবিবাহিত বোনের নাম কিম ইয় জং। বয়স প্রায় ৩৩। কিম নিজে মুখোমুখি বসে নেবেন ইন্টারভিউ। এমনটাই জানা গেছে সংবাদমাধ্যম সূত্রে।

এই ম্যাচমেকিং কনটেস্ট হবে অনেকটা স্বয়ম্বরের মতো। যে কিমের দৃষ্টি আকর্ষণ করতে পারবে, তার গলাতেই জুটবে মালা।

জানা গেছে, ২০১২ সালেও একইরকম প্রতিযোগিতা হয়েছিল। সেই সময় নিজে হাজির থেকে ইন্টারভিউ নিয়েছিলেন কিম। কিন্তু কেউই নাকি তাকে সন্তুষ্ট করতে না পারায়, সেবার পাওয়া যায়নি বর।

কিমের বোন সম্প্র্রতি উত্তর কোরিয়ার সেন্ট্রাল কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তার স্বামী হতে গেলে পিয়ংওয়াং কিম-২ সান ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করা হতে হবে। উচ্চতা হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি। আর অবশ্যই সেনাবাহিনীতে কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.