অনলাইন ডেস্ক | ২৮ মে, ২০১৬
প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা শুক্রবার জাপানের হিরোশিমার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এ স্মৃতিসৌধ নির্মিত হয়।
শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা হিরোশিমার স্মৃতিসৌধ এলাকায় সফর করেন। সেখানে ওবামা ওই হামলায় প্রাণে বেঁচে যাওয়া কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ সময় তার সঙ্গে ছিলেন।
পরে এক ভাষণে ওবামা বলেন, হিরোশিয়ার ওপর আণবিক বোমা হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে মানবজাতি নিজেকে ধ্বংস করার ক্ষমতা তৈরি করে ফেলেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আণবিক বোমা হামলায় হিরোশিমার এক লাখ ৪০ হাজার মানুষ প্রাণ হারান।