Sylhet Today 24 PRINT

ভূমধ্যসাগর থেকে ৪৫ মৃতদেহ উদ্ধার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৮ মে, ২০১৬

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ১৩৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইতালীয় নৌবাহিনী।

ইতালীয় নৌবাহিনী জানায়, শুক্রবার পাচারকারী দল লিবিয়া এবং ইতালি হয়ে ভূমধ্যসাগর দিয়ে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়।
 
ইতালি নৌবাহিনী প্রায় একশ অভিবাসীকে উদ্ধার করে। অন্যদিকে একদিনে ইতালিয় কোস্ট গার্ডের সমন্বয়ে দুই হাজার অভিবাসীকে উদ্ধার করা হয়। এ অভিযানে পণ্যবাহী জাহাজ, নৌকা ও পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সাহায্য করে। সমুদ্র শান্ত থাকায় এ সপ্তাহে পাচারকারীরা এক ডজন ইতালিয়ান নাগরিক পাঠিয়েছে। এর মধ্যে একটি নৌকা ডুবে পাঁচ জনের মতো নিহত হয়েছে বলে জানানো হয়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.