Sylhet Today 24 PRINT

কৌতূহল সৃষ্টির অভিযোগে পাকিস্তানে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ

অনলাইন প্রতিবেদক |  ২৯ মে, ২০১৬

‘নির্দোষ শিশুদের’ মধ্যে কৌতূহল সৃষ্টি করছে এ অভিযোগে পাকিস্তানের কর্তৃপক্ষ রেডিও-টেলিভিশনে জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে।

বিবিসি জানিয়েছে, রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপনের বিষয় যারা দেখা-শোনা করে এরকম একটি প্রতিষ্ঠানের তরফ থেকে অবিলম্বে এ ধরণের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ জারি করা হয়।

এর আগে গত বছর পাকিস্তানে একটি নির্দিষ্ট ব্রান্ডের কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল এটিকে ‘অনৈতিক’ বর্ণনা করে।

পাকিস্তান এখন বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ পাকিস্তানের রক্ষণশীল সমাজে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন দেয়া হয় খু্বই কম।

জাতিসংঘ বলছে, পাকিস্তানের এক তৃতীয়াংশ মানুষের কাছে কোন ধরণের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.