Sylhet Today 24 PRINT

ঈদ উপলক্ষে ভারতীয় দূতাবাসের ভিসা ক্যাম্প, ই-টোকেন ছাড়াই আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৬

ঈদ উপলক্ষে ভিসা ক্যাম্পের আয়োজন করেছে ভারতীয় দূতাবাস। আগামী ৪-১৬ জুন পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে ভিসা আবেদনকারীরা অগ্রিম সাক্ষাতের তারিখ/ই-টোকেন ছাড়াই সরাসরি টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। তাছাড়া মেডিকেল, বিজনেস, ও অন্যান্য ভিসা বিভাগের আবেদনপত্র সংশ্লিষ্ট আইভিএসি কেন্দ্রসমূহে গৃহীত হবে।
 
বর্তমানে ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জন্য শুধুমাত্র এ ক্যাম্প খোলা থাকবে। আবেদনকারীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। তবে একসঙ্গে ভ্রমণেচ্ছু পরিবারের সদস্য (পিতা-মাতা/ ছেলে-মেয়ে/ স্বামী-স্ত্রী) দের পক্ষে একজন আবেদনপত্র জমা দিতে পারবেন।
 
ঈদ ভিসা ক্যাম্প ভারতীয় হাই কমিশনের নতুন চ্যান্সেরি কমপ্লেক্স ১-৩ জাতিসংঘ সড়ক, বারিধারায় আগামী ৪-১৬ জুন  (শুক্রবার ১০ জুন ২০১৬ ছাড়া) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.