Sylhet Today 24 PRINT

‘কোনো মুসলিম পরিবারেরই জন্ম নিয়ন্ত্রণের কথা ভাবা উচিৎ নয়’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ৩১ মে, ২০১৬

জন্মনিয়ন্ত্রণকে 'প্রত্যাখ্যান করে' মুসলমানদের প্রতি আরও অধিক সংখ্যায় সন্তান নেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান।

তুর্কি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান এ আহ্বান জানান।

তিনি বলেন, 'কোনো মুসলিম পরিবারেরই জন্ম নিয়ন্ত্রণের কথা বিবেচনা করা উচিৎ নয়, এবং তাদের উচিত আরও বেশি করে বংশবৃদ্ধি করা।'

এরদোগান অতীতে জন্মনিয়ন্ত্রণকে 'রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য' বলে অভিহিত করেছিলেন এবং তখন তুরস্কের নারী অধিকার গ্রুপগুলো এর সমালোচনা করেছিল। এমনকি এরদোগান ওই সময় নারীপুরুষের সাম্যের ধারণাকেও উড়িয়ে দিয়েছিলেন।

অর্থনীতিকভাবে অনেকটাই স্থিতিশীল তুরস্কের জনসংখ্যা বর্তমানে প্রায় সাড়ে সাত কোটি।

সূত্র: বিবিসি বাংলা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.