Sylhet Today 24 PRINT

ভারতের সেনা অস্ত্রাগারে আগুন, নিহত ১৭

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩১ মে, ২০১৬

ভারতের নাগপুরের পুলগাঁ এলাকায় অবস্থিত সামরিক বাহিনীর অস্ত্র-গোলাবারুদ ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে বাহিনীর দুই ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৯ জন। 

মঙ্গলবার (৩১ মে) দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানান, নাগপুর থেকে ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ওই অস্ত্র-গোলাবারুদ ডিপোতে সোমবার (৩০ মে) দিনগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরে ডিপোর আশে-পাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.