Sylhet Today 24 PRINT

তুরস্কে দুটি বোমা হামলায় নিহত ৬

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩১ মে, ২০১৬

তুরস্কের সিরনাক ও ভ্যান প্রদেশে দুটি বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

সোমবার এই দুটি বোমা হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

প্রথম হামলায় দেশটিতে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীরা একটি ম্যানহোল কভারের নিচে বিস্ফোরক পেতে রাখে এবং পুলিশ বহনকারী একটি গাড়ি ও ম্যানহোলের উপর দিয়ে যাওয়ার সময় দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়।

এই বিস্ফোরণে চারজন নিহত ও ১৯ জন আহত হন।

ভ্যান প্রদেশে পিকেকে বিদ্রোহীদের বোমা হামলায় আরও দুই পুলিশ কর্মকর্তা নিহত ও একজন আহত হন। দূরনিয়ন্ত্রণের মাধ্যমে পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে এই হামলাটিও চালানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.