Sylhet Today 24 PRINT

সিরিয়ায় বিমান হামলা, নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক |  ৩১ মে, ২০১৬

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব শহরে বিমান হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। 

মঙ্গলবার (৩১ মে) যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

খবরে বলা হয়, হামলায় অনেকেই আহত হয়েছে। এরমধ্যে অনেক শিশুও রয়েছে।
এদিকে এ বিমান হামলার জন্যে রাশিয়াকে দায়ী করছে তুরস্ক। 

তাদের দাবি, এ ঘটনায় কমপক্ষে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এরই মধ্যে উদ্ধারকারী বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.