Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ০২ জুন, ২০১৬

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় এক অধ্যাপকসহ দু’জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবারের ওই হামলার সঙ্গে বাইরের কেউ জড়িত নয়। বরং বিশ্ববিদ্যালয়ের ভেতরের শিক্ষার্থীদের মধ্যেই কেউ ওই হামলা চালিয়েছে। খবর বিবিসির।

নিহতদের মধ্যে একজন হলেন প্রযুক্তি ও মহাকাশ প্রকৌশল বিভাগের অধ্যাপক উইলিয়াম এস ক্লুগ। নিহত অন্য একজনের পরিচয় এখনও জানা যায়নি। তবে সে ওই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। পুলিশের ধারণা ওই ব্যক্তিই অধ্যাপককে হত্যার পর আত্মহত্যা করেছেন।

এর আগে গত মার্চে অারিজোনা এবং টেক্সাস অঙ্গরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় দুই ছাত্র নিহত হয়েছিল। ওই হামলায় আহত হয়েছে আরো তিনজন।

লস অ্যাঞ্জেলসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ক্যাম্পাসে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় ওই হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে সেখান থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.