Sylhet Today 24 PRINT

নিউজিল্যান্ডে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুন, ২০১৬

নিউজিল্যান্ডের রাউল আইল্যান্ডের কাছে একটি শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

সোমবার (৬ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে) রাউল আইল্যান্ডের ১৪৩ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.