Sylhet Today 24 PRINT

বেলজিয়ামে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৬ জুন, ২০১৬

বেলিজিয়ামের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির হারমালে-সোস-হাই শহরের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।

বেলজিয়াম রেলওয়ে কর্তৃপক্ষ (এসএনবিসি) এক বিবৃতিতে বলছে, ‘৪০ যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে একই লাইনে চলমান আরেকটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ছয় বগির দু'টি লাইনচ্যুত হয়েছে’।

একজন প্রত্যক্ষদর্শী ফ্রান্সের দৈনিক এল’অ্যাভেনিরকে বলেন, ‘ট্রেনের বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’।

লাইজ থেকে নামুর শহরের মধ্যে চলাচলকারী ৪০ যাত্রীবাহী ট্রেনটি মালবাহী ট্রেনে আঘাতের সময় গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার ছিল।

এসএনবিসি বলছে, আহতদের মধ্যে বেশ কিছু যাত্রীকে ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.