Sylhet Today 24 PRINT

মক্কায় হোটেলে অগ্নিকান্ড, উদ্ধার ৫৭০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

সৌদি আরবের মক্কায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবারের ওই অগ্নিকাণ্ডের পর হোটেল থেকে ৫৭০ জনকে উদ্ধার করা হয়েছে। এরা সবাই ওমরাহ হজ পালনের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন। 

যাদের উদ্ধার করা হয়েছে তারা বিভিন্ন দেশের নাগরিক। তবে প্রাথমিকভাবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।  

বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র নাইফ আল শরীফ জানান, তারা ওই দুর্ঘটনার খবর পেয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে ছুটে গেছে দমকল কর্মীরা। ১৪ তলাবিশিষ্ট ওই হোটেলের সাত তলায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। খবর সৌদি গ্যাজেটের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.