Sylhet Today 24 PRINT

যৌনদাসী হতে অসম্মতি জানানোয় ১৯ নারীকে পুড়িয়ে হত্যা করলো আইএস

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ জুন, ২০১৬

যৌনদাসী হতে অস্বীকার করায় ১৯ ইয়াজেদি নারীকে পুড়িয়ে হত্যা করেছে আইএস। একটি লোহার খাঁচায় ঢুকিয়ে তাদের শরীরে আগুন ধরিয়ে দেয়া হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় মসুল এলাকায় জনসম্মুখে ওই নারীদের জীবন্ত পুড়িয়ে মারা হয়। তারা আইএসের যৌনদাসী হতে অসম্মতি জানিয়েছিল। এটাই ছিল তাদের অপরাধ।

তাদের পুড়িয়ে মারার এই দৃশ্য শত শত মানুষ দেখার পরও কেউ কোনো প্রতিবাদ করেনি। এ ধরনের অপকর্মের কোনো বিরোধিতাও করেনি কেউ।

২০১৪ সালের আগস্টে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনজার এলাকা থেকে প্রায় ৩ হাজার নারীকে অপহরণ করে আইএস জঙ্গিরা। ওই নারীদের যৌনদাসী হিসেবে রাখার জন্যই অপহরণ করা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.