Sylhet Today 24 PRINT

বাগদাদে বোমা হামলায় নিহত ২২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ জুন, ২০১৬

বাগদাদে দু`টি পৃথক বোমা হামলার ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। বৃহস্পতিবার একটি বাণিজ্যিক সড়ক ও একটি সেনা চেক পয়েন্টে ওই হামলা চালানো হয়।

ফাল্লুজা শহর দখলের জন্য ইরাকি বাহিনী বেশ কিছুদিন ধরেই অভিযান শুরু করেছে। তাদের এই অভিযানের মধ্যেই সেনা চেক পয়েন্টে হামলা চালিয়েছে জঙ্গিরা।

প্রথম হামলাটি চালানো হয় আল জাদেদার একটি বাণিজ্যিক সড়কে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ওই গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। এরপর তাজি এলাকার প্রধান সেনা চেক পয়েন্টে দ্বিতীয় হামলাটি চালানো হয়। ওই হামলায় ৭ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছে্ন আরো ২০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.