Sylhet Today 24 PRINT

৭০০ নারীর আইএসে যোগদান

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৯ জুন, ২০১৬

পৃথিবীর অনেক দেশ থেকেই নিজেদের দলে লোক নিচ্ছে ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তিউনিসিয়া থেকেও প্রায় ৫ হাজার মানুষ গিয়ে ভিড়েছে তাদের দলে। কিন্তু বিস্ময়কর হচ্ছে, এদের মধ্যে ৭০০ জনই নারী!

এই নারীরা হুট করেই পরিবার ত্যাগ করে যোগ দিয়েছেন আইএসে। ঘর পালিয়ে আইএসে যোগ দিয়েছেন এমন এক মেয়ের মা ওলফা হামরানি বলেন, ‘আমার সন্তান চলে যাওয়ার পরে ঘরে আর হাসি নেই। আমার মরে যেতে ইচ্ছা করে। আমার আরও দুই মেয়ে আছে, তারা না থাকলে হয়তো মরতাম।’ 

হামরানির এক মেয়ের বিয়ে হয়েছিল আইএসের এক যোদ্ধার সাথে। গত বছর তিউনিসিয়ায় পর্যটকদের উপরে চালানো এক হামলায় আইএস যোদ্ধা জড়িত ছিল বলে সন্দেহ করা হয়। 

তবে হামরানির ঐ মেয়ে আইএসে যোগ দিতে ঘর থেকে পালিয়ে পরবর্তীতে লিবিয়ার ত্রিপলিতে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারের সময় সাথে ছিল তার ৫ মাস বয়সী কন্যাসন্তান। 

হামরানির এখনকার একমাত্র উদ্বেগ হচ্ছে তার ছোট মেয়েকে নিয়ে। সেও নাকি আইএসে যোগ দিতে আগ্রহী। নারীদের প্রতি আইএসের কঠোর বিধি নিষেধের পরও নারীরা কেনো সেখানে যেতে চাইছে সেটা একটা রহস্য। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.