Sylhet Today 24 PRINT

যুদ্ধরত সৈন্যদের রোজা নিয়ে সৌদি গ্র্যান্ড মুফতির ফতোয়া

অনলাইন ডেস্ক |  ০৯ জুন, ২০১৬

গতবারের মতো এবারও ইয়েমেনে যুদ্ধরত সৌদি সৈন্যদের রোজা নিয়ে ফতোয়া দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল আশায়খ।

সৌদি দৈনিক ওকাজের বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, গত বছর ইয়েমেন সীমান্তে অবস্থানরত সৈন্যদের এই ফতোয়া থেকে বাদ রেখেছিলেন গ্র্যান্ড মুফতি।

গত মঙ্গলবার গ্র্যান্ড মুফতি একই ধরনের ডিক্রি জারি করেছেন। তবে এবারের ডিক্রিতে রিয়াদের নির্দেশে যুদ্ধে নিয়োজিত সব সৈন্যকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডিক্রিতে বলা হয়, ‘আপনি জিহাদ ও উপবাস এই দুটি ভালো কাজের একটিকে বেছে নিতে পারেন। যারা সামর্থ্যবান তাঁরা দুটিই করতে পারেন এবং কেউ যদি সামর্থ্যবান না হন তাহলে তিনি রোজা না-ও রাখতে পারেন। পরে অন্য কোনো সময় তিনি তাঁর এই রোজাগুলো করতে পারেন।’

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে প্রতিদিন সৌদি সৈন্যরা হামলা চালাচ্ছে।

ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সৌদি সেনাবাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে এই লড়াই শুরু করে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

হাসপাতাল, স্কুল ও কলকারখানাসহ অনেক বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.