Sylhet Today 24 PRINT

টিউলিপকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক |  ১০ জুন, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে হিজাব না পরায়  হত্যার হুমকি দিয়েছে উগ্র ধর্মীয় মৌলবাদিরা।

টিউলিপ নিজেই হুমকির কথা  যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র দ্য সানডে টাইমসকে  জানিয়েছেন।

টিউলিপ জানান, দীর্ঘদিন ধরেই অনলাইনে তাকে নানা কটুক্তি করা হয়েছে। এবার সরাসরি হত্যার হুমকি আসলো।

সানডে টাইমস লিখেছে, ‘অনলাইন সহিংসতা’ মোকাবেলায় নারীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা নিতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

সানডে টাইমসকে টিউলিপ বলেন, ‘হুমকিদাতা আমাকে বলেন, আপনি হিজাব পরেন না কেন? আমি সুযোগ পেলে আপনাকে হত্যা করব।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.