Sylhet Today 24 PRINT

চীনে বিমানবন্দরে বিস্ফোরণ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ জুন, ২০১৬

চীনের সাংহাইয়ের পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার স্থানীয় সময় দুপুরে বিমানবন্দরের ভেতরে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী বাহিনী। কীভাবে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

সাংহাই চীনের অন্যতম শীর্ষ জনবহুল শহর। এটিকে চীনের অর্থনৈতিক কেন্দ্রও বলা হয়ে থাকে। সে হিসেবে পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরের একটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.