Sylhet Today 24 PRINT

আইএসের হামলায় ফরাসি পুলিশ কর্মকর্তা নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৪ জুন, ২০১৬

আইএসের ছুরিকাঘাতে এক ফরাসি পুলিশ নিহত হয়েছেন। সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের কাছে মাগনানভিলে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আইএসের অনুসারী ওই ব্যক্তি পুলিশ কর্মকর্তাকে হত্যার পর তার স্ত্রী ও সন্তানকে জিম্মি করে নিয়ে যায়। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়।

নিহত পুলিশ কর্মকর্তার বাড়ির ভেতর তার স্ত্রীর লাশ পাওয়া গেছে। তবে তার ছেলেকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।    

ওই হত্যাকাণ্ডের পর জঙ্গিগোষ্ঠী আইএসের বার্তা সংস্থা আমাকের এক খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেটের সাহসী যোদ্ধা লে মুরো শহরের পুলিশের উপপ্রধান ও তার স্ত্রীকে হত্যা করেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ইতোমধ্যেই ওই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন। সূত্রঃ বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.