Sylhet Today 24 PRINT

\'অনার কিলিং\' ইসলামবিরোধী

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

পাকিস্তানে পরিবারের সম্মানহানীর কারণে হত্যাকে ইসলাম বিরোধী বলে ঘোষণা দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংস্থা কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি এ ঘোষণা দিয়েছে। 

'অনার কিলিং' নামে পরিচিত এ ধরনের হত্যাকাণ্ড পাকিস্তানে বেশ উদ্বেগজনক হারে প্রচলিত আছে। গত সপ্তাহেই পরিবারের অমতে বিয়ে করার কারণে এক তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়।

পরিবারের সম্মানহানী হয়েছে এমন সব কারণে সেদেশে গত বছর এগারোশ' নারী নিজের পরিবারের সদস্যদের হাতেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পাকিস্তানের মানবাধিকার কমিশন এ তথ্য জানিয়েছে। সূত্রঃ বিবিসি। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.