Sylhet Today 24 PRINT

ওয়েটারকে বকশিশ ৭৯ হাজার টাকা!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৬ জুন, ২০১৬

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের ডেনভার শহরে এক পাঁড় আসেন খাবার খেতে। খাবার খেয়ে বিলের সঙ্গে ওয়েটারের বকশিশ হিসেবে প্রায় ৭৯ হাজার টাকা (১ হাজার ডলার) রেখে যান টেবিলে!

ঘটনাটা এখানেই শেষ হলে খুশি হতেন ওই ওয়েটার। কিন্তু পরের দিন সম্বিত ফিরে পেলে তিনি রেস্টুরেন্টে এসে ১ হাজার ডলার ফেরত চান।

ডেনভার পোস্টকে দেয়া সাক্ষাৎকারে রেস্টুরেন্টে মালিক বি আনানতাথো বলেন, বকশিশে টাকার পরিমাণ দেখে তো ওয়েটারের চোখ চড়কগাছ। সঙ্গে সঙ্গে সে এটি আমাকে জানায়।

তিনি বলেন, 'আমি জানতাম সম্বিত ফিরে পেয়ে তিনি এ টাকা ফেরত চাইবেন। তাই এটি আগে থেকেই আলাদা করে রাখা ছিল।'

টাকা ফেরত পেয়ে ওয়েটারকে ওই খদ্দের আবারও বকশিশ দেন। তবে এবার আর ১ হাজার ডলার নয়, দিয়েছেন ৫০ ডলার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.