Sylhet Today 24 PRINT

হরর সিনেমা দেখে মৃত্যু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

গিয়েছিলেন সিনেমা দেখতে, ফিরলেন লাশ হয়ে! ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর তিরুবন্নামালাইয়ে।

পুলিশ জানিয়েছে, ‘কনজিওরিং ২’ নামের হরর সিনেমা দেখতে ওই ব্যক্তি ও তাঁর সঙ্গী তিরুবন্নামালাইয়ের একটি সিনেমা হলে গিয়েছিলেন। সিনেমাটি যখন ক্লাইম্যাক্সে পৌঁছেছে, তখনই বুকে ব্যথা শুরু হয় তাঁর। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তবে একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, সিনেমা দেখে ভয় পেয়ে অন্ধ্রপ্রদেশের ওই বাসিন্দার মৃত্যু হয়েছে, নাকি আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি? আপাতত সেই উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ।  সূত্র: আনন্দবাজার

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.