Sylhet Today 24 PRINT

ব্রিটিশ কলম্বিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার দু’টি কমিউনিটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তীব্র বন্যার কারণে জরুরি অবস্থা জারি করা হয়। উত্তরাঞ্চলীয় আলবার্টার ফোর্ট ম্যাকমেরিতে দাবানলের এক মাসের মধ্যেই আবারো প্রাকৃতিক বির্পযয় দেখা দিলো দেশটিতে।

প্রচণ্ড বৃষ্টিতে সেতু, রাস্তা তলিয়ে যাওয়ার একদিন পর শুক্রবার (১৭ জুন) গ্যাস সমৃদ্ধ ডাউসন ক্রিকে জরুরি অবস্থা জারি করা হয়। 

এ ব্যাপারে মেয়র ডেল বাম্পস্টিড বলেন, ‘ভয়ঙ্কর কয়েকটি দিন’। বৃষ্টি কমেছে। এখন ক্ষয়ক্ষতি ও স্থাপনাগুলো ঠিক করার দিকে নজর দিতে হবে।

এর আগে গত বুধবার ডাউসন ক্রিক থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে চিতউইন্ড-এ জরুরি অবস্থা জারি করা হয়।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.