Sylhet Today 24 PRINT

বৃষ্টির জন্য নগ্ন ‘কিশোর বিগ্রহ’ প্রদক্ষিন করল গ্রাম

অনলাইন ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

গোটা গ্রাম জুড়ে চলছে খরা। ফুটিফাটা ফসলি জমি। শুকিয়ে গেছে জলাধার। বৃষ্টি আনতে বরুণ দেবতাকে সন্তুষ্ট করাটা ছিল জরুরি। বরুণ দেবতাকে সন্তুষ্ট করতে তাই এক কিশোরকে নগ্ন করে ঘোরানো হল গোটা গ্রাম!

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গ অঞ্চলের পান্ডারহাল্লি গ্রামে।

এই পুরো ঘটনাটি মোবাইলে তুলে ইন্টারনেটে ছাড়া হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।

ভিডিওতে দেখা যাচ্ছে এক কিশোরকে নগ্ন করে তার হাতে বিগ্রহ ধরিয়ে দেয়া হয়েছে। তারপর সেই বিগ্রহ মাথায় নিয়ে গোটা গ্রাম ঘুরছে ওই কিশোর।

রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে পুজো করা হচ্ছে ওই বিগ্রহকে। তারপর নগ্ন ওই কিশোরের মাথায় কয়েক কলসি জল ঢালা হয়। দেয়া হয় নতুন পোশাক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.