Sylhet Today 24 PRINT

মোহাম্মদ মুরসীর যাবজ্জীবন কারাদণ্ড

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৮ জুন, ২০১৬

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শনিবার আদালত থেকে মুরসীর বিরুদ্ধে ওই রায় দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়া মোহাম্মদ মুরসীর সঙ্গী আরো ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়াদের মধ্যে তিনজন সাংবাদিক রয়েছেন। এরা কাতারের কাছে গুরুত্বপূর্ণ নথি হস্তান্তরে সাহায্য করেছিল বলে গণমাধ্যম সুত্রে জানা গেছে ।

মুরসীর ব্যক্তিগত আইনজীবী আবদেল মোনেইম আবদেল মাকসুদ জানিয়েছেন, কাতারের কাছে দেশের গুরুত্বপূর্ণ নথি সরবরাহ করার অভিযোগ থেকে অব্যাহতি দিলেও একটি বেআইনি প্রতিষ্ঠান চালানোর অভিযোগে মুরসীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মুরসীকে আরো দু’টি মামলার একটিতে যাবজ্জীবন এবং একটিতে ২০ বছর কারাদণ্ড দেয়া হয়েছে।

২০১২ এবং ২০১৩ সালে যখন মুরসী ক্ষমতায় ছিলেন, তখন তার মুসলিম ভ্রাতা হিসেবে তাকে সব সময় সমর্থন করেছে কাতার। যখন মুরসীকে আবদেল ফাত্তা আল সিসি উৎখাত করে ক্ষমতায় বসে, সে সময়ও তাকে সমর্থন করে গেছে কাতার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.