Sylhet Today 24 PRINT

অভিযোগ দিতে থানায় যাওয়া নারীকে দিয়ে গা মালিশ করাল পুলিশ!

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

অভিযোগ করতে যাওয়া এক নারীকে দিয়ে নিজের উদোম গা মালিশ করিয়েছেন থানার ডিউটি অফিসার।

এ ঘটনার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। দ্রুত গা মালিশ করার ছবিটি ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।

ভারতের উত্তর প্রদেশের হরদোই জেলার একটি থানায় গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে।

জানা গেছে, একটি অভিযোগ জানাতে থানায় গিয়েছিলেন এক নারী। ওই সময় থানায় ডিউটিরত অফিসার তাকে বলেন, তার অভিযোগ নেয়া হবে যদি তিনি তার গা মালিশ করে দেন। নারীকে একপ্রকার জোরও করা হয় বলে অভিযোগ। উপায় না দেখে, নারী ওই পুলিশ অফিসারের গা মালিশ করেন।

এদিকে, ছবিটি হু হু করে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ও মেসেজিং অ্যাপগুলির মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিন্দায় সরব হয় নানা মহল। স্থানীয় মহিলা সমাজকর্মীরা অভিযুক্তের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন। স্মারকলিপি পাঠানো হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকেও।  

তবে পুলিশের একটি অংশের দাবি, অভিযোগ সত্য নয়। ওই নারী অভিযোগ দায়ের করতেও আসেননি। তিনি একজন দেশি আয়ুর্বেদিক মালিশ তেল বিক্রেতা। যা গেঁটে ব্যথার জন্য উপকারী। ওই দিন তিনি ওই অফিসারকে দেখাচ্ছিলেন, কীভাবে ওই তেল ব্যবহার করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.