Sylhet Today 24 PRINT

জাপানে চলছে মার্কিন ঘাঁটির বিরুদ্ধে বিক্ষোভ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

জাপানের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতির প্রতিবাদে দ্বীপটিতে বিক্ষোভ শুরু করেছেন হাজার হাজার মানুষ। মার্কিন নৌবাহিনীর সাবেক এক সদস্যের দ্বারা ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষুদ্ধ হয়ে এই বিক্ষোভ করছে জনতা।

বিক্ষোভকারীরা মার্কিন সামরিক সদস্যদের দ্বীপটি থেকে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।

সাবেক ঐ সেনা দ্বীপটিতে বেসামরিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছে।

ওকিনাওয়া দ্বীপে প্রায় ২৬ হাজার মার্কিন সেনা সদস্য অবস্থান করছে। পুরো দ্বীপের প্রায় এক পঞ্চমাংশ জায়গা জুড়ে মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে। ওই ঘাঁটি জাপান-মার্কিন সামরিক জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ।

বিক্ষোভকারীরা প্রাদেশিক রাজধানী নাহায় অবস্থান করবেন। তারা টোকিওর সংসদ ভবনের বাইরেও একটি প্রতিবাদে অংশ নেবেন বলে জানা গেছে।

নাহার সমাবেশে ওকিনাওয়ার গভর্নর তাকেশি ওনাগার যোগ দেয়ার কথা রয়েছে বলে খবরে বলা হয়েছে। সূত্রঃ বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.