Sylhet Today 24 PRINT

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী দ্বীপরাষ্ট্র ভানুয়াতু শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ৬।

রোববার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির  ইসানগ্যাল শহর থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.