Sylhet Today 24 PRINT

কাবুলে আত্মঘাতী হামলায় ১৪ নিরাপত্তারক্ষী নিহত

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২০ জুন, ২০১৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই হামলার ঘটনাটি ঘটে।

এই হামলায় আহত হয়েছেন আরও ৮ জন। আফগানিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতরা বেশিরভাগ নেপালের নাগরিক। তারা সকালে ওই মিনিবাসে করে কানাডা দূতাবাসে যাচ্ছিলেন। সেখানে তারা নিরাপত্তারক্ষীর কাজ করেন।

কাবুল পুলিশ বলেছে, হামলাকারী পথে বাসটির জন্য অপেক্ষায় ছিল। বাসটি কাছে আসার সঙ্গে সঙ্গে তাতে বোমা হামলা চালায়। রাজধানী কাবুল থেকে জালালাবাদ যাওয়ার রাস্তায় হামলার ঘটনাটি ঘটে।

হামলার দায় স্বীকার করেছে তালেবান। নিহতরা সবাই বেসরকারি একটি নিরাপত্তা সংস্থায় কাজ করতেন বলে জানিয়েছে এএফপি। সংস্থাটি কাবুলে কানাডা দূতাবাসে নিরাপত্তা রক্ষার দায়িত্বে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.