Sylhet Today 24 PRINT

সকল জল্পনার অবসান ঘটিয়ে জনসম্মুখে পুতিন

'কিছু গুজব না ছড়ালো এখন আর জমে না!'

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৫

অবশেষে দেখা মিললো রুশ প্রেসিডেস্ট ভ্লাদিমির পুতিনের। টানা ১০ দিনের রহস্যজনক আত্মগোপনের পর সোমবার জনসম্মুখে আসেন পুতিন। পুতিনের রহস্যজনক নিখোঁজ নিয়ে বিশ্বজুড়েই শুরু হয় নানা আলোচনা-গুঞ্জন।

সোমবার সেন্ট পিটার্সবার্গে কিরগিজস্তানের প্রেসিডেন্ট আমাজবেক আটামবায়েভের সাথে বৈঠক করেন পুতিন। এ সময় টেলিভিশনের পর্দায় দেখা গেছে তাকে। তার রহস্যজনক নিখোঁজ এবং সংবাদমাধ্যমের বিস্তর আলোচনার ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, কিছু গুজব না ছড়ালো এখন আর জমে না!

এর আগে গত ৫ মার্চ সর্বশেষ পুতিনকে জনসম্মুখে দেখা গিয়েছিলো। তারপর থেকে হঠাৎ করে নিভৃতে চলে যাওয়ায় বিশ্বব্যাপী তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অনেকে বলেন তাকে সরিয়ে সবেক স্বরাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ক্ষমতা দখল করেছেন।

পুতিনের অন্তর্ধানের রহস্য নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কারো মতে, পুতিন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। কারো দাবি, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আবার কেউ বলছেন, সন্তান সম্ভবা বান্ধবীর কাছে থাকতে পুতিন সুইজারল্যান্ডে উড়াল দিয়েছেন। পুতিন মারা গেছেন বলেও মনে করছেন কেউ কেউ। রুশ টেলিভিশন চ্যানেল টিভি রেইনের দাবি, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছেন ভ্লাদিমির পুতিন।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.