Sylhet Today 24 PRINT

ভারতে বজ্রপাতে নিহত ৭৯

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২২ জুন, ২০১৬

ভারতের কয়েকটি রাজ্যে গতকাল মঙ্গলবার বজ্রপাতে অন্তত ৭৯ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, বজ্রপাতে বিহারে নিহত হয়েছে ৫৩ জন। ঝাড়খন্ডে নিহত হয়েছে ১০ জন। আর মধ্যপ্রদেশে ১৬ জন নিহত হয়েছে। 

নিহত ব্যক্তিদের অধিকাংশ বৃষ্টির সময় মাঠে কাজ করছিল।

ভারতে বর্ষাকালে প্রায়ই বজ্রপাত হয়। ২০০৫ সাল থেকে দেশটিতে প্রতিবছর অন্তত দুই হাজার মানুষ বজ্রপাতে নিহত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.