Sylhet Today 24 PRINT

পাকিস্তানে বিখ্যাত কাওয়ালী শিল্পী আমজাদকে গুলি করে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৬

পাকিস্তানের বিখ্যাত কাওয়ালী শিল্পী আমজাদ সাবরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
বুধবার দুপুরে করাচি শহরের লিয়াকতাবাদে নিজ গাড়িতে গুলি করা হয়। পাকিস্তানের অনলাইন সংবাদমাধ্যম 'ডন' এ খবর জানিয়েছে।
 
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মুস্তাক মেহের জানান, দুজন অজ্ঞাত পরিচয় মোটরসাইকেল আরোহী তার গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।
 
কেন তাকে হত্যা করা হয়েছে তা বলতে না পারলেও এটি 'টার্গেট কিলিং' বলে মনে করছেন তিনি।
 
পুলিশের পশ্চিম জোনের উপ-মহাপরিদর্শক জানান, লিয়াকতাবাদে সাবরী ও তার এক সহযোগী গাড়িতে যাচ্ছিলেন। এসময় দুই মোটরসাইকেল আরোহী তাদের গাড়ি লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোঁড়ে।
 
একটি গুলি সাবরীর মাথায় বিদ্ধ হয়। আশংকাজনক অবস্থায় তাকে আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাবরীকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.